আমরা সবাই কম-বেশি প্রোগ্রামিং শব্দটি শুনেছি বা এর সাথে পরিচিত।। কিন্তু আমরা অনেকেই জানিনা প্রোগ্রামিং টা আসলে কি!! আজ সেই বিষয় নিয়ে অল্প কিছু আলোচনা করবো।। প্রোগ্রামিংঃ একগুচ্ছ নির্দেশনার সমষ্টি যা কম্পিউটার কে নির্দিষ্ট কোনো কাজ করার নির্দেশনা দেয় এবং করায়।। সোজা কথায় বলতে গেলে, কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করানোর জন্য যে নির্দেশনাগুলো দিতে হয়, সেই নির্দেশনার সমষ্টিকে একত্রে প্রোগ্রামিং বলে।। উদাহরণস্বরুপ, ধরা যাক আমরা চাচ্ছি কম্পিউটারকে যেকোন ২টা সংখ্যা দিলে সে তা যোগ করে আমাদের ফলাফল টা দেখাবে, তাহলে আমরা কম্পিউটার কে প্রথমে ২টা সংখ্যা নেয়ার নির্দেশনা দিবো, যাতে সে সংখ্যাগুলো তার মেমোরিতে নেয়, তারপর যোগ করার নির্দেশনা দিবো যাতে সংখ্যাদ্বয় যোগ করে এবং সর্বশেষ নির্দেশনা কি হতে পারে বলতে পারেন!! যোগফল মনিটরে প্রদর্শন করানো হচ্ছে সর্বশেষ নির্দেশনা।। এইসবগুলো নির্দেশনার একত্রিত রুপ হচ্ছে প্রোগ্রামিং।। আশা করি সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ।। :)
Post Visited: 59 times
Categories: c
Maruf
No comments yet. Be the first to comment!